শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
বালুরঘাট ইয়ুথ হোস্টেলকে তৈরি করা হচ্ছে কোভিড হাসপাতালে। তার শেষ পর্যায়ের কাজ চলছে জোরকদমে। আগামী ২৪ তারিখে উদ্বোধন হবে এই হাসপাতাল।

তার আগে হাসপাতালের কাজ কি রকম চলছে তা খতিয়ে দেখতে গেলেন এই জেলার জেলাশাসক নিখিল নির্মল, জেলা স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, অতিরিক্ত জেলা শাসক প্রণব কুমার ঘোষ ও অন্যান্য আধিকারিকরা। করোনার সংক্রমণ বেড়ে চলায় নতুন কোভিড হাসপাতাল(লেভেল ৪) চালু করতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ রেলস্টেশন, প্ল্যাটফর্মগুলিকেও এবার বেসরকারিকরণ করতে চায় কেন্দ্র
বালুরঘাট হোসেনপুর এলাকায় থাকা নবনির্মিত ইয়ুথ হোস্টেলকে পুরোপুরি কোভিড হাসপাতাল তৈরি করা হচ্ছে। আগামী ২৪ শে জুলাই থেকে কোভিড হাসপাতালটি চালু করে দেওয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












