সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
গোপন সূত্রে খবর পেয়ে ৫ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো জিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, আজিমগঞ্জ চড়কতলায় অভিযান চালিয়ে বিশ্বজিৎ দাস ওরফে ভুটু নামে এক ব্যক্তির বাড়ি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে জিয়াগঞ্জ থানার পুলিশ বাহিনী।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র সম্মানে চুনাখালিতে তফশিলি উপজাতি সম্প্রদায়ের বর্ণাঢ্য শোভাযাত্রা
বিশ্বজিৎ দাস কে ইতিমধ্যেই গ্রেফতার করে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয়, পুলিশ তাঁর সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন করেছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত বিশ্বজিৎ দাস কি কারণে বাড়িতে এই পরিমাণ গাঁজা রেখেছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে জিয়াগঞ্জ থানার পুলিশ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












