নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:-
ফের পথদুর্ঘনায় মুত্যু হল এক ব্যক্তির । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ফালাকাটা দুলাল দোকান এলাকায় । স্থানীয় সূত্রে জানাগেছে, মৃত ওই ব্যক্তির নাম অনিল বর্মন,মিল রোডের বাসিন্দা।
সেই সময় ফালাকাটা থেকে বের হয়ে কোচবিহারের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। সেই বাসের ধাক্কায় ছিটকে পড়েন অনিল বর্মন(৫০) নামে ওই ব্যক্তি । ঘটনাস্থলেই বেশ কিছুক্ষণ পড়ে থাকে ওই ব্যক্তি । পরে ফালাকাটা থানায় খবর দেয় স্থানীয়রা । খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ।পুলিশ সূত্রে খবর, মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে । তবে গাড়ি আটক করা যায়নি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












