নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
স্বামীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত ঝুনকা দাসপাড়ায়। মৃত ব্যক্তির নাম আনিসুর সেখ(৩৪)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ছ’টা নাগাদ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আনিসুরকে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেয় তার ভাইকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলডাঙ্গা থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।
আরও পড়ুনঃ ইসলামপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ,ধৃত স্বামী
এই ঘটনায় মৃত আনিসুরের স্ত্রী মর্জিনা বিবির বিরুদ্ধে খুনের অভিযোগ উঠছে। পরিবার সূত্রে দাবি, মর্জিনার সাথে স্থানীয় পঞ্চায়েত সদস্য রমজান সেখের অবৈধ সম্পর্ক ছিল। এই ঘটনা তারই ফল। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












