নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত কুলিগেরিয়া এলাকায়।

সূত্রের খবর, এক বেসরকারি সংস্থার কর্মীরা কুলিগেড়িয়ায় বৈদ্যুতিক তারের খুঁটি বসাচ্ছিলেন। বৈদ্যুতিক খুঁটি বসানোর সময় ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এক ব্যক্তি। জখম ব্যক্তির নাম রঞ্জন দাস।
আরও পড়ুনঃ পরিশ্রুত পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের
বাড়ি বেলদা থানার বাখরাবাদ এলাকায়।গুরুতর জখম অবস্থায় সঙ্গীরা তাকে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনার পর কর্মীদের নিরাপত্তা নিয়েই প্রশ্নচিহ্ন উঠেছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












