ওয়েবডেস্কঃ
সাত বছরের শিশুর ধর্ষণকারীর ফাঁসি হয়ে গেল আজ বুধবার পাকিস্তানের লাহোরের কোট লাখপত জেলে স্থানীয় সময় সকাল ৫:৩০এ।

চলতি বছরের ৪ ই জানুয়ারী নিখোঁজ হয় সাত বছরের ছোট্ট মেয়ে জয়নব। ৯ তারিখ তার দেহ উদ্ধারের পর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দে।সন্দেহে গ্ৰেফতার করা হয় প্রতিবেশী ইমরানকে। অটোপ্সি টেস্টের পর ডিএনএ টেস্টও করা হয় ।তাতে ইমরানের ধর্ষণের প্রমাণ মেলে। পরে সন্ত্রাসবিরোধী আদালতে ইমরান আলীর মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতিও ফাঁসি মুকুববের আবেদন খারিজ করে দেন। ঠিক ছিল আজ লাহোরের কেন্দ্রীয় কারাগারে ইমরানের ফাঁসি হবে। হলোও তাই।
তবে ফাঁসির আগে গতকাল ২২বছরের ইমরান তার পরিবারের সঙ্গে দেখা করে।আজ তাকে ম্যাজিস্ট্রেট আযিয সারোয়ার ও জয়নবের বাবা মুহাম্মদ আমিনের সামনে ফাঁসিতে ঝোলানো হয়। (ছবি -সংগৃহীত)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584











