নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
অক্টোবরে জিএসটি বাবদ আয় বেড়ে হল ১.০৫ লক্ষ কোটি। গত আট মাসের মধ্যে যা সর্বোচ্চ। জিএসটি বাবদ সরকারের আয় বেড়েছে প্রায় ১০.২ শতাংশ। সেপ্টেম্বরে জিএসটি বাবদ আয় হয়েছিল ৯৫,৪৮০ কোটি টাকা।

অর্থমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, জিএসটি বাবদ আদায় হয়েছে ১ লাখ ৫ হাজার ১৫৫ কোটি টাকা। এর মধ্যে সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিস ট্যাক্স বাবদ আয় ১৯,১৯৩ কোটি ও স্টেট গুডস এন্ড সার্ভিস ট্যাক্স বাবদ আয় হয়েছে ২৫,৪১১ কোটি টাকা। ইন্টিগ্রেটেড গুডস এন্ড সার্ভিস ট্যাক্স বাবদ আয় ৫২,৫৪০ কোটি টাকা। পণ্য আমদানী ও সেসের মাধ্যমে আয় হয়েছে যথাক্রমে ২৩,৩৭৫ কোটি ও ৮০১১ কোটি টাকা।
আরও পড়ুনঃ “নিজেদের শোধরান, নয়ত ‘রাম নাম সত্য’ যাত্রা শুরু হবে,” হুঁশিয়রি যোগীর
অক্টোবরে আমদানির মাধ্যমে জিএসটি আয় বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ ও অন্তর্দেশীয় উড়ানের মাধ্যমে আয় বৃদ্ধি পেয়েছে ১১ শতাংশ।
করোনা সংক্রমণের জেরে দীর্ঘ লকডাউনের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় বন্ধ থাকায় ফেব্রুয়ারির পর থেকে ফলে জিএসটি বাবদ আয় একেবারে তলানিতে ঠেকেছিলো। অক্টোবরে তা বৃদ্ধি পাওয়ায় কিছুটা হলেও স্বস্তি।
আরও পড়ুনঃ জীবনের মূল্যে ট্রাম্পের নির্বাচনী র্যালি, দাবি সমীক্ষায়
বিশেষজ্ঞরা আশা করছেন যে নভেম্বরেও জিএসটির রাজস্ব আয় বাড়বে, তবে উৎসবের মরসুমের পরে জিএসটি আয় বৃদ্ধির এই ধারা কতটা বজায় থাকবে, সে বিষয়ে সন্দিহান সকলেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












