রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
পুলিশের টাকা তোলা বাজিতে লরির ধাক্কায় মৃত্যু এক স্কুলছাত্র।বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ কান্দি মনোহরপুর সংলগ্ন এলাকায় পুলিশের একটি গাড়ি দাড়িয়ে টাকা লরির থেকে টাকা তুলছিল বলে অভিযোগ।

ডিউটি অফিসার ছিলেন রাজেশ আলী।একটি লরির চালক টাকা না দিয়ে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চলে রনগ্রামবাসী স্কুল ছাত্র যিশু মন্ডলকে পিষে দেয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় যিশুর।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন ও রাস্তা বন্ধ করে দেন।সেই সঙ্গে দাবি করেন এটি পুলিশের টাকা তোলার জন্য হয়েছে যতক্ষন না এর কোনো সু-ব্যবস্থা নেওয়া হবে ততক্ষন বডি তুলতে দেওয়া হবে না।

তার কিছু সময়ের মধ্যেই পুলিশের বিশাল বাহিনী এসে বডি তুলতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ধস্তাধস্তি হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












