নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পুলিশের চামড়া গুটিয়ে ফেলা হবে কেশিয়াড়ি সভা থেকে দিলীপ ঘোষের এই হুঙ্কারের পরেই বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।প্রসঙ্গত উল্লেখ্য চলতি মাসের ১২ তারিখ কেশিয়াড়িতে প্রকাশ্য জনসভায় পুলিশের চামড়া তুলে দেওয়া হবে বলে আক্রমণ শানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই সভার বক্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার কেশিয়াড়ি থানাতেই মামলা দায়ের করে জেলা পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৫০৫, ৫০৬ ও ১২০(বি) ধারায় বিজেপি রাজ্য সভাপতি সহ আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ আক্রান্ত প্রৌঢ়া,ধৃত আক্রমণকারী নাতি
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












