শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
করোনা আতঙ্কের মধ্যেই একই দিনে দুই ভাইয়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহরের মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন চকভবানী এলাকায়। মৃত দুই ভাইয়ের নাম নিশীথ ঘোষ ও বিপ্লব ঘোষ। নিশীথ ঘোষ পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। বিপ্লব ঘোষ পেশায় সরকারি কর্মী।

গতকাল দুই ভাই অসুস্থ হয়ে পড়লে তাদের বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। কীভাবে দুই ভাই মারা গেলেন তা নিয়ে ধন্দে পরিবার থেকে শুরু করে স্থানীয়রা।
আরও পড়ুনঃ চাঁচলে উদ্ধার গলাকাটা দেহ, এলাকায় চাঞ্চল্য
সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ৷ গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। যদিও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুই ভাই মদ কিনে খেয়েছিলেন। সেই জন্য মৃত্যু কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












