নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তজনা সৃষ্টি হয় এলাকায়।
ঘটনাটি ঘটেছে,শুক্রবার সকালে ইংরেজবাজার থানার শাঁওতালপাড়া এলাকায়। জানা গিয়েছে,প্রতিদিনের মতো এদিন সকালে স্থানীয় বাসিন্দা গৌড় ঘোষের গরু বাঁধা ছিল মাঠে।অভিযোগ, ইংরেজবাজারের মুসলিমপুর এর এক ব্যক্তি মাঠ থেকে গরুটি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ।
আরও পড়ুনঃ বিএসএফের গুলিতে আহত বাংলাদেশী গরু পাচারকারী
সেই সময় স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে ওই ব্যক্তিকে ধরে ফেলে তারা। এরপর উত্তেজিত জনতা শুরু করে মারধর। পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধৃত ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত ব্যক্তির নাম,মোকিম সেখ(৩৮)।বাড়ি ইংরেজবাজার থানার মুসলিমপুর এলাকায়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












