বদরুল আলম, হুগলী:
আজ হুগলী জেলার খানাকুল থানার কেদারপুর গ্রামের স্থানীয় তৃণমূল নেতার হাতে নিগৃহীত হলেন কেদারপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই স্কুলের পরিচালন কমিটির নির্বাচন হয় । কমিটির সভাপতি নির্বাচিত হন তৃণমূল নেতা অভিজিৎ দোলুই । তার পর থেকেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পদত্যাগ করার হুমকি দিতে থাকেন তিনি । কিন্তু অরিন্দম রায় রাজি হননি। 
বুধবার স্কুলের মধ্যে তাঁকে ব্যাপক মারধর করেন অভিজিৎ দোলুই ও তাঁর দলবল । খবর পেয়ে ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ । তারা আহত শিক্ষককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আহত শিক্ষকের অভিযোগের পরিপেক্ষিতে কানাই সিং নামে এক তৃণমুল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত অভিজিৎ দোলুই এখনও পলাতক।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












