নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বেশ কয়েকদিন ধরে জাপানে টানা ভারী তুষারপাত হচ্ছে। যার জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ১০ হাজার পরিবার। দেশটির নিগাতা ও গুনমা জেলায় গেল তিনদিন ধরে ভারী তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বিদ্যুৎ না থাকায় অন্ধকারে দিন কাটাচ্ছে প্রায় ১০ হাজার পরিবার। এমনটাই খবর মিলেছে রয়টার্স সূত্র মারফৎ। জানা গিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা জরুরি বৈঠক ডেকেছেন৷
আরও পড়ুনঃ উত্তরবঙ্গের তিন জেলায় ক্লার্কশিপ প্রার্থীদের লিখিত পরীক্ষা ২৬ ডিসেম্বর
দেশটির সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ইওজাওয়া ও সুকিয়িনো শহরের মধ্যে থাকা কান এতসু এক্সপ্রেসওয়েতে বরফের কারণে প্রায় এক হাজার গাড়ি আটকা পড়েছে৷ এছাড়া এই দুই জেলার বিভিন্ন অংশে প্রায় সাড়ে ছয় ফুট উঁচু বরফ জমা হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর আরও তুষারপাত ও তুষারধসের পূর্বাভাস দিয়েছে৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












