শুভব্রত সরকার, মুর্শিদাবাদঃ
২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রায় ৩০০ জন চাকুরিপ্রার্থী আজ নিয়োগের দাবিতে ডেপুটেশন জমা দিলেন মুর্শিদাবাদ প্রাথমিক শিক্ষা সংসদে।

তাদের দাবি, তারা ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রশিক্ষিত প্রার্থী হয়েও দ্বিতীয়বার ইন্টারভিউ দিয়ে মেধাতালিকায় জায়গা পাননি। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষনা করেছিলেন, ২০১৪ প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত প্রায় ২০০০০ প্রার্থীকে ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু বাস্তবে অধিকাংশ প্রার্থী মেধাতালিকায় জায়গা পাননি।
আরও পড়ুনঃ ‘জাগো বাংলা’য় নিবন্ধ লিখলেন অনিল বিশ্বাসের কন্যা অজন্তা, মমতা প্রসঙ্গে জানা যাবে আগামীকাল
২০১৪ নট ইনক্লুডেড মঞ্চের এক চাকরিপ্রার্থী মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সব নট ইনক্লুডেড প্রশিক্ষিত চাকরিপ্রার্থীদের অতিসত্বর নিয়োগ করে বেকারত্বের যন্ত্রনা থেকে মুক্তি দিন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












