নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

আলিপুরদুয়ারের বিভিন্ন ব্লক ও গ্রামীণ এলাকায় দাঁতাল বা বুনো হাতির হামলার কথা আকছার শোনা যায়। তবে শুক্রবার সাত সকালে জাতীয় সড়কে একটি হাতির দলের উপস্থিতি বেশ মজার ঘটনাই ঘটিয়েছে।

আরও পড়ুনঃ পারদ নিম্নমুখী, প্রায় জনমানবশূন্য কালচিনি
এ দিন জাতীয় সড়কের ধারে তিন বুনো হাতির একটি দল অনেক্ষণ দাঁড়িয়ে ছিল। নজরে পড়া মাত্রই পথ চলতি মানুষ আর পর্যটকরা ভিড় জমিয়েছিলেন সেখানে। চলেছে দেদার সেলফি আর ফটো শেসন।
তবে অনেকেই প্রশ্ন তুলেছে একটি বিষয় নিয়ে যে মাদারিহাট ও হাসিমারার মাঝখানে ৩১ সি জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ওই হাতিগুলির এত কাছেই কিছু উৎসাহী মানুষ চলে যাচ্ছিল যে তাতে যে কোনও মুহূর্তে বিপদ ঘটার সম্ভাবনা থাকে।
তবে অভিযোগ উঠেছে, টানা পঁয়তাল্লিশ মিনিট ধরে হাতি তিনটি দাঁড়িয়ে থাকলেও বনকর্মীরা সেখানে অনুপস্থিত ছিল।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












