নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
শুক্রবার ছিল ঝাড়গ্রাম লোকসভা আসনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।ওই দিন একজন মনোনয়নপত্র প্রত্যাহারও করেছেন। বাকি ৯ জনের মনোনয়ন পত্র ঝাড়গ্রাম লোকসভায় বৈধ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
আরও পড়ুনঃ শালবনীতে তৃণমূল প্রার্থীর ভোট প্রচার
যাঁদের মনোনয়ন পত্র ঝাড়গ্রাম লোকসভায় বৈধ হিসেবে স্থান পেয়েছে, তাঁরা হলেন,তৃণমূলের বীরবাহা সরেন টুডু,সিপিএমের দেবলীনা হেমব্রম,বিজেপির কুনার হেমব্রম,কংগ্রেসের যগেশ্বর হেমব্রম,বহুজন সমাজ পার্টির অশোককুমার মুর্মু,ঝাড়খন্ড পার্টির বীরবাহা হাঁসদা,এসইউসিআইয়ের সুশীল মান্ডি, অখিল ভারতীয় ঝাড়খণ্ড পার্টির মহেশ্বর হেমব্রম,নির্দল প্রার্থী নরেন্দ্রনাথ হেমব্রম।অর্থাৎ এবারে ঝাড়গ্রাম লোকসভার নির্বাচন হচ্ছে ন’মুখী।কাকে মানুষ স্বীকৃতি দেবে সেটা সময় এলে জানা যাবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












