মোহনা বিশ্বাস, হুগলী:

বিষ খেয়ে আত্মহত্যা করল প্রেমিক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যান্ডেলের দেবানন্দপুর পঞ্চায়েতের চন্দনপুর গ্রামে। মৃতের নাম তন্ময় মন্ডল(১৭)। দশম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তন্ময়ের। তন্ময় প্রায়ই সেই ছাত্রীর পিছু নিত। তন্ময়কে সাবধান করাও হয়েছিল বলে দাবি ছাত্রীর পরিবারের।

অন্যদিকে, এই ঘটনার জেরে ওই ছাত্রীর মামারা তন্ময়কে ডেকে মারধর করে বলে অভিযোগ তন্ময়ের পরিবারের। মঙ্গলবার সকালে তন্ময়কে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ওই ছাত্রীর মামারা ঠান্ডা পানীয়ের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেয় বলে পরিবার সূত্রের থেকে খবর মিলেছে। অপরদিকে, প্রেমিকার পরিবারের দাবি তন্ময় নিজেই বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে।


আরও পড়ুনঃ খয়রামারিতে ডেঙ্গুতে মৃত ১
এই ঘটনার পর অসুস্থ অবস্থায় প্রথমে তন্ময়কে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতা মেডিকেল কলেজে রেফার করেন চিকিৎসকরা। আজ ভোরে মৃত্যু হয় তন্ময়ের।
মৃত্যুর খবর পাওয়া মাত্রই প্রেমিকার দুই মামার উপর চড়াও হয় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই মামাকে উদ্ধার করে আটক করে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












