স্থানীয় হাসপাতালের পরিকাঠামো উন্নতির দাবিতে আমরণ অনশন

0
128

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

strike for hospital development | newsfront.co
আমরণ অনশন।নিজস্ব চিত্র

তুরতুরি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা উন্নতির করার দাবিতে সোমবার সকাল থেকে আমরণ অনশন শুরু করেছেন শামুকতলা থানা এলাকার দুই বাসিন্দা ।

গত তিন দশক ধরে এলাকার সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিতে পারেনি স্বাস্থ্য দপ্তর।ফলে প্রায় দশটি চা বাগানের মানুষ সহ বনবস্তির লোকেদের রাতে পরিষেবার জন্য ছুটতে হয় শামুকতলা হাসপাতালে।এলাকার সাধারণ মানুষের জন্য কিছু করার জন্য লোকনাথপুরের বাসিন্দা শৈলেন্দ্র নার্জিনারি ও ধওলাঝোড়ার বাসিন্দা ভীম ছেত্রী অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুনঃ কোচবিহার রাজবাড়ি চত্বরে অনশনে ছয় অস্থায়ী কর্মী

আন্দোলনকারিদের দাবি, প্রসূতিদের চিকিৎসার প্রয়োজন অক্সিজেন,সবসময় কমপক্ষে দুজন ডাক্তার।
সবসময় যথেষ্ট পরিমাণে নার্স আয়া রোগীর জন্য কমপক্ষে কুড়িটি বেডের ব্যবস্থা,দিবা রাত্রি অ্যাম্বুলেন্স পরিষেবা।

এদিকে এলাকার দুই বাসিন্দার অনশনে বসা নিয়ে তুরতুরি গ্রাম পঞ্চায়েত প্রধান রীনা মগর,”বলেন এলাকার বাসিন্দাদের জন্য এই অনশন। আমরা তাদের সাথে আছি।”

অনশন নিয়ে আলিপুরদুয়ার ২ নং ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডঃ সফিউল আলম মল্লিক বলেন,”বিষয়টি শুনেছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here