নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

দেনার দায়ে আত্মহত্যা করলো শিক্ষক পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হোগলবেড়া গ্রামের ঘটনা।
পঞ্চাশ বছর বয়সী শিক্ষক সুব্রত রায় তার বাড়ির সামনে পেয়ারা গাছে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করল।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হোগলবেড়িয়া গ্রামে।


মৃত শিক্ষকের স্ত্রী জানান তার স্বামী ঋণগ্রস্ত হয়ে পড়ে।দেনা শোধ করার জন্য প্রত্যেক দিন বাড়িতে লোক আসত, ফোন আসতো, অনেকে ফোনে হুমকি দিতো।চারিদিকে ঋণ।দেনার জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বলে জানান।
আরও পড়ুন: ভিন্ন ধর্মে প্রেম,বিয়েতে অরাজি পরিবার,আত্মঘাতী প্রেমিক যুগল

স্থানীয় পঞ্চায়েত প্রধান উত্তম বর্মণ জানান চাঠরা কুঞ্জা রানি উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন সুব্রত রায়।এলাকার বেশ কিছু যুবক-যুবতীকে স্কুলের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা ঘুষ নেন। চাকরি না করে দেওয়াতে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে।মানসিক চাপ না নিতে পারায় আত্মহত্যা করেছে বলে সন্দেহ।ঘটনা তদন্ত করছে তমলুক থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












