নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রাজস্থান থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারের হাতে এক লক্ষ টাকার চেক তুলেদিলেন যুব তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌতম পাল।

শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার নওদা গ্রাম পঞ্চায়েতের রামপুরে মৃত শ্রমিক আকবর আলীর পরিবারের হাতে চেকটি তুলে দেন গৌতম বাবু। এদিনই ভোররাতে উত্তরপ্রদেশে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অনেকের সঙ্গে মারা গিয়েছেন হেমতাবাদের ওই শ্রমিক।
আরও পড়ুনঃ সরকারি উদ্যোগে শালবনি থেকে গাড়িতে রানাঘাটে ৭ শ্রমিক
পাশাপাশি রাজস্থান থেকে নিহত শ্রমিক -এর মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করার কথাও বলেন প্রশাসনের সাথে। অপরদিকে মৃত শ্রমিকের পরিবার যাতে সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা পান সেই বিষয়ে আশ্বাস দেন হেমতাবাদ ব্লকের বিডিও পৃথ্বীস দাস।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584











