নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
রবিবার শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামের সেফ হোমের কাজ পরিদর্শন করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। এছাড়া এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং-এর জেলা শাসক এস পুনমবলম। প্রথমে পর্যটন মন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামের সেফ হোমের কাজ খতিয়ে দেখেন।


এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন যে এখানে ৭০ বেডের সেফ হোম তৈরি হচ্ছে। প্রয়োজনে অন্য কোথাও সেফ হোম বানানো হবে, তবে এই মূহুর্তে ইন্ডোর স্টেডিয়ামে বেডের সংখ্যা বাড়ানো হবেনা।
আরও পড়ুনঃ ডোমকলে প্রচুর পরিমাণ গাঁজা সহ ধৃত ৪
এর পাশাপাশি তিনি আরও বলেন যে খুব শীঘ্রই এই সেফ হোমটি চালু হবে তাই দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












