ট্যাঙ্কার থেকে কেরোসিন চুরির দায়ে গ্রেফতার দুইজন

0
59

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে আইওসি এলাকা থেকে কেরোসিন তেল সহ দুজনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতদের নাম সাইদুল আলী ও মহম্মদ হাসনুন এবং পুলিশ ঘটনাস্থল থেকে ট্যাংকারটিকে থানায় নিয়ে যায়। অপরদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জানতে পারেন যে একটি কেরোসিন ভর্তি ট্যাংকার থেকে বেআইনিভাবে তেল চুরি করছে।এরপর সেই খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় দুই যুবক।

নিজস্ব চিত্র

সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।প্রসঙ্গত বারবার অভিযানের পরেও বন্ধ করা যায়নি শিলিগুড়ি এনজেপি থানার অন্তর্গত আইওসি পার্শ্ববর্তী শহীদ নগর এলাকার তেল মাফিয়া রাজ। তবে আইওসি থেকে পেট্রোল,ডিজেল এবং কেরোসিন তেল বহনকারী ট্যাংকার থেকে তেল চুরি করে আইওসি সংলগ্ন এলাকায় তা মজুদ রেখে কালোবাজারি করে বেশ কিছু দুষ্কৃতী। যদিও মাঝেমধ্যেই মজুদ করা তেলে আগুন লেগে শহীদ কলোনি এলাকায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে, এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানা ওই এলাকায় মাঝেমধ্যেই অভিযান চালায়। পুলিশের অভিযানে বেশ কয়েকবার উদ্ধার হয়েছে প্রচুর বেআইনি মজুত করা তেল। গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী । তা সত্ত্বেও বন্ধ করা যায়নি এনজেপি পার্শ্ববর্তী এলাকায় তেলের এই চোরাকারবার। অপরদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে তেল চোরাকারবারী বন্ধ করতে মাঝেমধ্যেই অভিযান চালানো হয় এবং আগামীতেও চলবে এই অভিযান।

আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার জলে অল্টো

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here