নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
এনআরসি, এনপিআর, সিএএ বিরোধিতায় বাইক মিছিল শুরু করল অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ।

শনিবার কুমারগ্রাম ব্লকের সংকোশ থেকে শুরু হয়ে আলিপুরদুয়ার ২ নং ব্লকের শামুকতলা হয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি দার্জিলিং জেলার নকশালবাড়িতে মিছিলটি শেষ হবে।

রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে এই সংগঠন। এদিনের এই বাইক মিছিলে শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের আলিপুরদুয়ার জেলা সভাপতি বাবুলু লাকড়া বলেন, “রাজ্যে এনআরসি, এনপিআর, সিএএ প্রতিবাদে আমাদের এই বাইক মিছিল। মিছিলটি বিভিন্ন পথ ঘুরে আগামী ১৭ ফেব্রুয়ারি শেষ হবে।”
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












