নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত চার। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে মেন্দাবাড়ি এলাকায় ৩১ নং জাতীয় সড়কে। গৌহাটিগামী একটি ছোটো গাড়ির সঙ্গে হাসিমারাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ছোটো গাড়ির চালক একজন পুরুষ ও এক মহিলা ঘটনাস্থলে মারা যান এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এক ৯ বছরের শিশুকন্যা মৃত হন।

বাকি একজন পুরুষ ও এক মহিলা ও তিনজন শিশু আশঙ্কাজনক অবস্থায় আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ রেষারেষিত নিয়ন্ত্রণ হারিয়ে লালগড়ে উল্টে গেল যাত্রীবাহী বাস

এলাকার বাসিন্দারা জানান, খুব সকালে প্রচণ্ড শব্দে ঘর থেকে বেরিয়ে আসি এসে দেখি ছোটো গাড়ি ও ট্রাকের সংঘর্ষ। ছোটো গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে ছোটো গাড়িটিতে চালক দুইজন পুরুষ দুইজন মহিলা ও চারজন শিশু ছিল তার মধ্যে চালক একজন পুরুষ ও এক মহিলা ঘটনাস্থলে মারা যায় বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং একজন শিশু হাসপাতাল নিয়ে যেতে যেতে মারা যায় । ঘটনাস্থলে কালচিনি থানার পুলিশ পৌঁছেছে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












