নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সন্দেহ পরিবারের মেয়ের সম্পর্ক রয়েছে দলিত যুবকের সঙ্গে। এর জেরে ওই দলিত যুবককে আটকে রেখে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠল উত্তরপ্রদেশে। ঘটনাটি ঘটেছে লখিমপুর খেরিতে। পুলিশ এফআইআর দায়ের করে চারজনের বিরুদ্ধে, গ্রেপ্তারও হয়েছে অভিযুক্তরা।

দলিতকে অত্যাচারের ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়লো যোগী প্রশাসন।২২ বছরের ওই দলিত যুবকের পায়ুদ্বারে লোহার রড ঢুকিয়ে নির্যাতন করার অভিযোগ উঠছে। তাঁর পরিবারের এই অভিযোগ অস্বীকার করেছেন সার্কেল অফিসার প্রদীপ কুমার ভার্মা,ঘটনার তদন্তের দায়িত্বে রয়েছেন তিনি। তাঁর দাবি, মেডিক্যাল রিপোর্টে এর অবশ্য কোনও প্রমাণ পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ সুষমা স্বরাজ এবং অরুণ জেটলি মারা গেছেন মোদির অত্যাচারে, অভিযোগ এমকে স্ট্যালিনের ছেলের
আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে ওই দলিত যুবককে বেধড়ক মারধর করে তাঁর গোপনাঙ্গে আঘাত করে অভিযুক্তরা। পুলিশ আধিকারিক জ্ঞানপ্রকাশ তিওয়ারি বলেছেন, নির্যাতিতর ভাইয়ের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে।
আরও পড়ুনঃ ১০বছর বয়সী নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তকে ফাঁসির সাজা উত্তরপ্রদেশের আদালতের
এদিকে, অভিযুক্তদের দাবি, তাদের সন্দেহ হয়েছিল ওই যুবক তাদের পরিবারের মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। উত্তরপ্রদেশে দলিতদের উপর নির্যাতন নতুন কিছু নয়। এর আগেও বহুবার দলিত যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। এবার এক যুবককে পাশবিক নির্যাতনের অভিযোগে আবারও প্রশ্ন উঠলো যোগী রাজত্বে দলিত দের নিরাপত্তা নিয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












