পল্লব দাস,বিশেষ প্রতিবেদনঃ
বিঘ্নবিনাশক গণেশের পূজা নিয়ে সারা দেশে উৎসব পালিত হচ্ছে। বাঙালি উৎসব প্রিয় জাতি,সে -তো সবাই জানে।সারাবছর যেন লেগে রয়েছে একের পর এক উৎসব।

দুর্গাপূজা আর হাতে গোনা কয়েকদিন বাকি। তার আগেই একবার উৎসবের ঢাক বেজে উঠলে মন্দ হবে কেন ! গণেশ পুজো বাঙালিয়ানাতে মিশেছে বিগত কয়েক বছর ধরে।মারাঠা জাতির কাছে গণপতি উপাসনা অন্যতম।দশ দিন ধরে এই উৎসব পালন হয়।অবশেষে একাদশ তম দিনে সাগর পারে প্রিয় ‘বাপ্পা’ বিদায় নেন এক বছরের জন্য,দিয়ে যান সুখ, সমৃদ্ধি আর আনন্দ।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজ পালিত হচ্ছে গণেশ চতুর্থী।উত্তরবঙ্গের শিলিগুড়িতে এই উৎসবকে কেন্দ্র করে মানুষের সমাগম লক্ষণীয়।কলকাতা ও শহরতলিতে অনেক সংখ্যায় গণেশ পূজা প্যান্ডেল দেখা যায়। বাংলার অনেক জেলাতেই গণেশ চতুর্থী সাদরে পালন হচ্ছে – দুর্গাপুর,বহরমপুর, নলহাটি ইত্যাদি শহরে দেখা মিলছে গণেশ পূজার প্যান্ডেল।আখ,কাঁচ ,সোনা দিয়ে গণেশ মূর্তি বা প্যান্ডেল তৈরির প্রকল্প রাজ্যের বাঙালিরা এখনো গ্রহণ করেনি।

যদিও ভবিষ্যৎ কি ঘটবে সেটা আগের থেকে বলা সত্যি মুশকিল।লক্ষ কোটি টাকা খরচ করে থিম দুর্গা পুজোতো রয়েছে।মহারাষ্ট্র তথা দক্ষিণ ভারতে গণেশ চতুর্থীকে কেন্দ্র করে অনুষ্ঠান অনেক দিনের। জাতি-ধর্ম নির্বিশেষে এখানে গণপতি পূজা হয়।

অন্যদিকে মুম্বাইয়ের চিত্র তারকারা এই গণেশ পূজা নিয়ে প্রায় ইন্সট্রা,টুইট ,ফেসবুক এ ছবি পোস্ট করে লাইক কমেন্ট এর ঝড় তোলেন।তবে উৎসব প্রিয় বাঙালি যে বিঘ্নবিনাশক এর উৎসব এ পিছিয়ে থাকবেনা সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ মঙ্গলকোটে পনেরোর মধ্যে আটে আট তৃণমূল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584











