নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানা অন্তর্গত বলরামপুরের কাছে শারীরিক প্রতিবন্ধী বালিকার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, শুকনো খেজুর গাছে গলায় ফাঁস লাগা অবস্থায় তার দেহ উদ্ধার করেছে খড়্গপুর গ্রামীন থানার পুলিশ।


আরও পড়ুনঃ দুর্গাপুরে মদ্যপ যুবকদের হাতে নিগৃহীত চিকিৎসক
স্থানীয়দের অভিযোগ, গতকাল সরস্বতী পূজার উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরেই তাকে তুলে নিয়ে এসে এখানে ধর্ষণ করে খুন করা হয়েছে। অন্যদিকে উদ্ধার হওয়া দেহের কাছাকাছি এলাকায় মদের বোতল সহ গ্লাস পাওয়া যায়।
প্রতিবন্ধী নাবালিকার দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু করেছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












