নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ

হাওড়া জেলার আমতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাগনান থানার কল্যাণপুর কেরমানী বাজারে,ফুরফুরা শরীফের পীরজাদা আলহাজ্ব মোঃ ত্বহা সিদ্দিকী প্রতিষ্ঠিত মোজাদ্দেদ দিয়া অনাথ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচিতে আছে,এলাকার সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী যারা আগামীদিনে পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছে তাদের আরও উৎসাহিত করতে বিশেষ সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব বাহাজুল,ফাউন্ডেশনের সভাপতি সেখ হাসমত আলী বলেন আমাদের প্রতিনিধির মাধ্যমে যে এলাকার কয়েক শতাধিক শিক্ষার্থী কে উৎসাহ উপহার সহ সম্মাননা প্রদান করা হবে,ফাউন্ডেশনের সম্পাদক সৈয়দ তাজ আলী বলেন আজকের স্মরণীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমতার বিধায়ক অসিত বরণ মিত্র,পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার পলিটেকনিক কলেজের অধ্যাপক ডঃ আবুল সামাদ,বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক শ্যামল মিত্র সহ আরো অনেক অতিথি পর্যায়ক্রমে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আরও পড়ুন:মেদিনীপুর কলেজের পুর্নমিলন উৎসব ঘিরে উদ্দীপনা


WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












