নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ থানার উদ্যোগে মঙ্গলবাড়ী ইউনিটে কর্মরত ট্র্যাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের হাতে তুলে দেওয়া হল মাস্ক, স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রী।

সোমবার দুপুরে পুরাতন মালদহের মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে কর্মরত ট্র্যাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের হাতে মাস্ক এবং স্যানিটাইজার গুলি তুলে দেওয়া হয়। মালদহ থানার আইসি শান্তি নাথ পাঁজা নিজে এই সামগ্রী গুলি তুলে দেন ট্র্যাফিক পুলিশের হাতে।
আরও পড়ুনঃ করোনা আবহে মাস্ক পরিয়ে মিষ্টিমুখ
এই বিষয়ে আইসি শান্তি নাথ পাঁজা জানান, মঙ্গলবাড়ী ইউনিটে যারা কর্মরত সেই সকল ট্র্যাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার দের হাতে মাস্ক, স্যানিটাইজার সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হল। উল্লেখ্য, মালদহ জেলা জুড়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
পুলিশ কর্মীদের করোনা সংক্রমণের হাত থেকে বাঁচাতেই এই উদ্যোগ বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












