নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
শুক্রবার সাতসকালে আগুন লাগে ফালাকাটা টেলিফোন এক্সচেঞ্জ অফিস চত্বরে। তবে দমকল কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।এক্সচেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় ইলেকট্রিক পোষ্টের জংশন বোর্ডে দুবার বিকট শব্দ হয়।মুহূর্তের মধ্য জংশন বোর্ডে আগুন লেগে যায়।

এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যে আগুন আয়ত্তে আসে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ফালাকাটা বিদ্যুৎ বন্টন দফতরের আধিকারিকরা।
আরও পড়ুনঃ কোলাঘাটে মাস্ক পরিয়ে সচেতনতা প্রচারে পুলিশ
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। এদিন কিছুক্ষণের জন্য বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয় টেলিফোন এক্সচেঞ্জ অফিস চত্বরে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












