সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

বিজেপি করার অপরাধে মারধর জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার নাদাভাঙার ১৪৪ নং বুথে।অভিযোগ সুনীল ঘরুইয়ের পাঁচ শতক জায়গার পটল ক্ষেত নষ্ট করে দেয় স্থানীয় তৃনমূল নেতা সঞ্জয় জানা ও বিশ্বজিৎ জানা।

যার মদত দিচ্ছে তৃনমূলের নারায়নপুরের অঞ্চল সভাপতি ওরফে নামখানা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ধীরেন্দ্রনাথ পাত্র।আক্রান্ত বিজেপি সর্মথকদের অভিযোগ পঞ্চায়েত ভোটের পর থেকে তৃণমূলের হাতছাড়া ১৪৪ নং বুথ।বর্তমানে লোকসভা নির্বাচনে বিজেপি লিড দেয়।


এর পর থেকে তৃনমূল মারধর করে বলে দাবি।ক্ষেতে গিয়ে ফসল নষ্ট মহিলাদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ করা হয়।অভিযোগ নিতে অস্বীকার করে কাকদ্বীপ থানার পুলিশ।আজ সকাল থেকে আবারো হামলা চালায় তৃনমূল বাহিনী।
আরও পড়ুনঃ বিজেপি বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।যদিও অভিযোগ অস্বীকার করেছে নামখানা ব্লকের তৃনমূল সাধারন সম্পাদক শ্রীমন্ত মালি।সুনীল ঘরুই পরিবারের অভিযোগ বিজেপি করেনি বলে মারধর করেছে।এর আগে তারা তৃনমূল করত,স্বজন পোষনের জেরে তারা বিজেপিতে যোগ দিয়েছে।এরপর থেকে চলছে হুমকি মারধর।শ্রীমন্ত মালি বলেন বিজেপি নিজেদের মধ্যে দ্বন্দ্ব করেছে বলে দাবি তার।অন্যদিকে পুলিশি ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি সর্মথকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












