সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

ক্রেতা সেজে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করল বারুইপুর এবং বাসন্তী থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে বারুইপুর থানার স্পেশাল ব্রাঞ্চের ওসি লক্ষীকান্ত বিশ্বাস এবং বাসন্তী থানার ভারপ্রাপ্ত আধিকারিক ক্রেতা সেজে বাসন্তীর নির্দেশ খালিতে নিশীথ মণ্ডলের বাড়িতে হাজির হয়।

যখন বাড়িতে যায় তখন বাড়িতে কেউ ছিল না পুলিশের পাতা ফাঁদে পা দেয় অস্ত্র ব্যবসায়ী নিশীথ মন্ডল এবং নূর মোহাম্মদ মোল্লা।
আরও পড়ুনঃ বিপুল আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার অস্ত্র ব্যবসায়ী
পরে চুন খালি থেকে অটোরিক্সাতে চেপে হাজির হয় ক্রেতা সেজে রাস্তায় অপেক্ষা করা ছদ্মবেশী পুলিশের কাছে পুলিশ তখন তাদের হাতেনাতে অস্ত্রসহ ধরে ফেলে তাদের কাছ থেকে পাওয়া যায় একটি ডবল বেরেল পাইপগান, ফাইভ এমএম পিস্তল, একটি পিস্তল ছোট, এছাড়াও উদ্ধার ওয়ান রাউন্ড ম্যাগাজিনসহ বারো বোরের কার্তুজ।পাঁচটি রাউন্ড সেভেন এবং এইট এমএম কার্তুজ,ধৃতদের আজকের বারুইপুর আদালতে তোলা হবে।
সূত্রে মারফৎ জানা যায়,অস্ত্র ব্যবসায়ীদের আজ পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












