নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বুধবার সন্ধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুরে বিক্ষোভ মিছিল করল তৃণমূল নেতৃত্ব, এই দিন এই মিছিলে উপস্থিত ছিলেন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা সোহম চক্রবর্তী।

এই দিন গোটা এলাকায় মিছিল পরিক্রমা করে অবশেষে প্রতিবাদ সভার মধ্যে দিয়ে প্রতিবাদ জানালো তৃণমূল নেতৃত্ব। এই দিন এই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক ও নেতাকর্মীরা পা মিলিয়েছেন। প্রসঙ্গত বুধবার সন্ধ্যায় জনসংযোগ করতে গিয়ে পায়ে চোট পান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ প্রচারে গিয়ে আহত মমতা বন্দ্যোপাধ্যায়, সড়কপথে ফিরছেন বাড়ি! চক্রান্তের অভিযোগ
যদিও গোটা ঘটনার চক্রান্ত বলে অভিযোগ তোলেন তিনি। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল,পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












