নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

কেশিয়াড়িতে এক কোটি টাকা ব্যয়ে তৈরি হবে বাস স্ট্যান্ড,সাজবে আলোকসজ্জায়।ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারীর।কেশিয়াড়িতে পশ্চিম মেদিনীপুর সবলা মেলার উদ্বোধনে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সুচনা হয় সবলা মেলার।কেশিয়াড়ি থেকে মেদিনীপুর ও কেশিয়াড়ি থেকে হলদিয়া দুটি রুটে নতুন স্টেট বাসের শুভ সুচনা করেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

কেশিয়াড়িতে বাস স্ট্যান্ড ও আলোকে সাজানোর প্রতিশ্রুতি দেন মন্ত্রী।এদিনের সবলা মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা শাসক পি মোহন গান্ধী,পুলিশ সুপার অলোক রাজোরিয়া,জেলা পরিষদের সভাপতি উত্তরা সিংহ হাজরা,সৌমেন মহাপাত্র প্রমুখ।
আরও পড়ুনঃ মহিষাদলে বইমেলার উদ্বোধনে পরিবহন মন্ত্রী

পরিবহন দপ্তরের পক্ষ থেকে জনসাধারণের স্বার্থে বাজারে বাসস্ট্যান্ড তৈরির আশ্বাস দেন মন্ত্রী।জেলার প্রায় পঞ্চাশটি স্বসহায়ক দলের পক্ষ থেকে স্টল করেছেন মহিলারা।দুদিন ব্যপী এই অনুষ্ঠানে সান্ধ্যকালীন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাথমিক পর্যায়ের অনুষ্ঠান শেষ হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












