মনিরুল হক, কোচবিহারঃ
আগামী ২৮ আগস্ট তৃনমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি নিয়ে বৈঠক করল কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদ। আজ কোচবিহার শহরের মা ভাবানি চোপথি জেলা তৃনমূল পার্টি অফিসে এই বৈঠক হয়।

এই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি সাবির সাহা চোধুরি,জেলার সমস্ত কলেজের প্রতিনিধিরা। আগামি ২৮ আগস্ট কলকাতার গান্ধীমূর্তির সামনে অনুষ্ঠিত সমাবেশে শামিল হওয়া নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়।

কোচবিহার জেলা তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি সাবির সাহা চোধুরি বলেন, “২৮ আগস্ট তৃনমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।এই উপলক্ষ্যে কলকাতায় সমাবেশে মূল বক্তা মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন।সেখানে কোচবিহার জেলা থেকে প্রচুর ছাত্র ছাত্রীরা উপস্থিত হবেন। আগামী ২৬ আগস্ট নিউ কোচবিহার স্টেশন থেকে বিভিন্ন ট্রেনে চেপে ছাত্র ছাত্রছাত্রীরা কলকাতা উদ্দেশ্যে রওনা হবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












